পাঠাগারটিতে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট সব বই, ডায়েরি, প্রধানমন্ত্রীর লিখিত বই, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লিখিত বই রাখা হয়েছে বলে জানান ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের।
এ সময় ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগকে কিন্তু সব সময় সেই আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে। ক্ষমতা, লোভ, লালসা-এগুলোর ঊর্ধ্বে উঠে নিজেদের আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শটি যদি একবার ধারণ করা যায়, তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারগারের রোজনামচা, চীন ভ্রমণ নিয়ে রচিত বইগুলো ছাত্রলীগ ও সংগঠনটির সাবেক নেতাদের অবশ্যই পড়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তাহলেই জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হওয়া সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী।’ সুত্রঃ এনটিভি অনলাইন

